২৮ মে ২০১৯ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার
আজ ১৪ জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দ এবং ২২ রমজান ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-১২ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা:১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও বুধ। আপনার শুভ সংখ্যা: ১ ও ৫। শুভবার:রবি ও বুধবার। শুভ রত্ন: রুবি ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। আর্থিক দিক ভালো যেতে পারে। আয় উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
অতিন্দ্রীয় শাস্ত্রাদীর প্রতি আগ্রহবোধ করতে পারেন। পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। তীর্থযাত্রা হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। যৌথ ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। শরীর অসুস্থ হতে পারে। অবহেলা না করে চিকিত্সা নিন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। দাম্পত্য ভুল বুঝাবুঝি এড়িয়ে চলুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। সৃজনশীল কাজে সুফল পাবেন। শরীর ভালো যাবে না। প্রয়োজনে চিকিত্সা নিন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। সৃজনশীল কাজে সুফল পাবেন। সন্তানের কোনো সাফল্যে আনন্দবোধ করতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। মন ভালো থাকবে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। পড়াশোনায় আনন্দ পাবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন।
