মো. আব্দুর রশীদ
শেরপুরের বর্ষীয়ান রাজনীতিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ভাষাসংগ্রামী মো. আব্দুর রশীদ (৮৪) বিভিন্ন রোগে আক্রান্ত থাকা অবস্থায় গতকাল শহরের গৃর্দানারায়ণপুর এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমানসহ স্থানীয় বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন।
