মমতাজ উদ্দিন
নাটোর-১ (লালপুর-বাগতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের জাতীয় কমিটির সাবেক সদস্য ও মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে লালপুর উপজেলা আওয়ামী লীগ ও পরিবারের পক্ষ থেকে তার স্মরণ সৌধে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
