দাম বাড়ছে

আপডেট : ০৫ জুন ২০১৪, ২৩:৩৪
প্রস্তাবিত বাজেটে শুল্ক কর বাড়ানোয় জ্বালানি তেল, বিড়ি, সিগারেট আমদানিকৃত মোবাইল ফোন সেট, স্বর্ণ ও স্বর্ণের গহনা, নতুন হাইব্রিড গাড়ি, জিপ ও মাইক্রেবাস, আমদানিকৃত চিনি, আমদানিকৃত কোমল পানীয়, বাসের টায়ার, স্টিল, রড, গ্যাস সিলিন্ডার, বিটুমিন, চালের কুড়া, বাইসাইকেলের টিউব, সেমি স্বর্ণলঙ্কার, অ্যালুমিনিয়াম ফয়েল, ফ্যানের মটর, এনার্জি সেভিং বাল্ব, আমদানিকৃত ফ্যান, বিলেট, বার ও রড, ইত্যাদি পণ্যের দাম বাড়বে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে উত্থাপিত বাজেটে এ সব আমদানিকৃত পণ্যের আমদানি শুল্ক বৃদ্ধির প্রস্তাব করেন।