দাম কমছে

আপডেট : ০৫ জুন ২০১৪, ২৩:৩৪
প্রস্তাবিত ২০১৪-১৫ অর্থ বছরের বাজেটে ১৭০১ সিসি থেকে ২৭৫০ সিসি পর্যন্ত প্রাইভেটকার, সব ধরনের প্রসাধনী, খেলনা, সুগন্ধি, সাবান, সিম কার্ড, কিডনি ডায়ালাইসিস সল্যুশন, হাঁস-মুরগি ও গবাদি পশুখাদ্যের উপকরণ ও কাঁচামাল, ক্যান্সার চিকিত্সায় ব্যবহার্য ওষুধ তৈরির কাঁচামাল, টুথ ব্রাশ, আসবাবপত্র, স্টিলের কাঠামোয় তৈরি ভবনের কাঁচামাল, বস্ত্র শিল্পের ফ্ল্যাক্স ফাইবার কাঁচামাল, দরজা-জানালা, অ্যালুমিনিয়াম স্যানিটারি ওয়্যার, হার্ডবোর্ড, পার্টিকেল বোর্ডের দাম কমতে পারে। এ ছাড়া টু-স্ট্রোক ও ফোর-স্ট্রোকবিশিষ্ট অটোরিকশা, থ্রি-হুইলার ইঞ্জিন, ফিল্টার, ইমিটেশন জুয়েলারি, অমসৃণ হীরা, ট্রাক স্যুট, গার্মেন্টস সামগ্রী, ওভেন, ফেব্রিক্স ও রেশম বস্ত্রের দামও কমতে পারে। পটেটো চিপস, চকলেট, হিমায়িত মাছ, সুপারি, কাঁটা ছাড়ানো মাছ, মাখন, দুগ্ধজাত চর্বি ও তেল, ডেইরি প্রোডাক্ট, মিষ্টি বিস্কুট, ফলের রস, সস, আইসক্রিম, জন্মনিয়ন্ত্রণ সামগ্রী, রুমাল, শাল, স্কার্ফ, গ্লাভস, টাই, বেবি ডায়াপার, কার্টন বক্স, প্রিন্টেড লেভেলস, ছাপানো ছবি, সাবান ও ডিটারজেন্ট, গ্যাস টিউব, বিস্ফোরক, সকল প্রকার পার্টিক্যাল বোর্ড, কাঁচের আয়না, রেজার, স্টেইনলেস স্টীল ব্লেড, সাউন্ড রেকর্ডিং, পকেট সাইজ রেডিও, ক্যাসেট প্লেয়ারসহ প্রায় ১৪৮টি পণ্যের শুল্ক কমায় দাম কমতে পারে। প্রস্তাবিত বাজেটে এ সব পণ্যের ওপর থেকে সম্পূরক শুল্ক সর্বনিম্ন ৫ শতাংশ থেকে শুরু করে ৫০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।