তিতাসের ১৯ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

আপডেট : ০৫ জুন ২০১৪, ২৩:৩৫
ব্রাক্ষণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের ১৯ নম্বর কূপ থেকে গতকাল বৃহস্পতিবার জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। কূপটি থেকে অন্তত ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে বলে কর্মকর্তারা জানান। পর্যায়ক্রমে এর উত্পাদন আরো বাড়ানো হবে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাজপ্রম-এর সহযোগিতায় কূপটি থেকে গ্যাস তোলা হচ্ছে। নির্ধারিত সময়ের প্রায় এক বছর পর কূপটির খনন কাজ শেষ হয়। ডিরেকশনাল পদ্ধতিতে কূপটি খনন করা হয়। কূপের গভীরতা ৩ হাজার ৮শ ৮০ মিটার। গ্যাজপ্রমের সাথে ৮০০ কোটি টাকা ব্যয়ে ৫টি কূপ খনন করার চুক্তি করেছে বাংলাদেশ।