বিশ্ব পরিবেশ দিবসে জাবির খালেদা জিয়া হলে বৃক্ষ রোপণ

আপডেট : ০৫ জুন ২০১৪, ২৩:৩৬
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ক্যাম্পাসে বৃক্ষ রোপণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হল প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় হলটির সামনে দেবদারু গাছ লাগিয়ে ৩ দিনব্যাপী বৃক্ষ রোপণের উদ্বোধন করেন হলটির প্রভোস্ট ড. শামীমা সুলতানা। এসময় হলটির আবাসিক শিক্ষক আনিছা পারভীন জলী ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ফজলুল হালিম রানাসহ হলটির কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দেড়শতাধিক আম, জাম, দেবদারু ও কৃষ্ণচূড়া গাছ লাগাবেন বলে জানান।