চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ০৬ জুন ২০১৪, ২০:৩৫
ফুটফুটে শিশু নিরব (৩)। ওর বয়স যখন মাত্র ৭ মাস, তখন একদিন তার জ্বর আসে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখেন তার বাম চোখে ক্যান্সার। কেমোথেরাপি দিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে তার বাম চোখটি ফেলে দেয়া হয়। কিছুদিন না যেতেই তার ডান চোখেও সমস্যা দেখা দেয়। তাকে ভর্তি করা হয় ঢাকার হাসপাতালে। সেখানে তাকে পর পর ১২টি কেমোথেরাপি দেয়া হয়। এখন ধীরে-ধীরে তার ডান চোখটিও ঝাপসা হয়ে আসছে। একটি কেমোথেরাপি দিতে খরচ হয় ১৭ হাজার টাকা। ডাক্তারের মতে তাকে আরো ৬টি থেরাপি দিতে হবে, পরে দ্রুত দেশের বাইরে নিতে হবে। এতে তার খরচ হবে ৩ থেকে ৪ লাখ টাকা। কিন্তু তার কম্পিউটার অপারেটর বাবা মোঃ মাসুম সরকারের পক্ষে এত টাকা যোগাড় করা সম্ভব নয়। তাই তিনি সন্তানকে বাঁচাতে সমাজের দানশীল ও বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানাঃ মোঃ মাসুম সরকার, হিসাব নং ০৭২২১০১০৬৪৪৮৩, পূবালী ব্যাংক, নরসিংদী শাখা। মোবাইলঃ ০১৭১-০০৯৯২৩১।