মে ধা বী মু খ

আপডেট : ০৬ জুন ২০১৪, ২০:৩৫
মোঃ আদিল হোসেন মোঃ আদিল হোসেন এসএসসি পরীক্ষায় হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা ব্যবসায়ী মোঃ আনোয়ার এবং মাতা শিউলি আক্তার গৃহিণী। সে ডাক্তার হতে চায়। রাফায়াত আজিজ সম্রাট রাফায়াত আজিজ সম্রাট এসএসসি পরীক্ষায় মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা ব্যবসায়ী মোঃ আজিজুর রহমান পাটওয়ারী ও মাতা তাছলিমা আকতার সুমী। রাফায়াত ব্যবসায় প্রশাসনে উচ্চতর ডিগ্রি অর্জন করতে চায়। মোঃ তৌফিক হাসান মোঃ তৌফিক হাসান এসএসসি পরীক্ষায় বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ বগুড়া থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা এ এস এম ফারুক এবং মাতা ফজিলাতুন্নেসা। সে প্রকৌশলী হতে চায়। সৈয়দা আনতারা আনিকা লাবণ্য সৈয়দা আনতারা আনিকা লাবণ্য এসএসসি পরীক্ষায় রাজধানীর উদয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা সৈয়দ বজলুল করিম রিসোর্স ইন্ট্রিগ্রেশন সেন্টারের (রিক) কর্মকর্তা এবং মাতা হোসনে আরা করিম নীলা। পর্না সরকার পর্না সরকার এসএসসি পরীক্ষায় কোটালী- পাড়ার উমাচরণ সার্বজনীন উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা সামুয়েল সরকার বেসরকারি চাকরিজীবী এবং মা প্রভাতী সরকার গৃহিণী। জহিরুল ইসলাম চৌধুরী জয় জহিরুল ইসলাম চৌধুরী জয় এসএসসি পরীক্ষায় মৌলভীবাজার সদর উপজেলার ওয়াহিদ সিদ্দিক উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম চৌধুরী ও মাতা রেনু বেগম চৌধুরী। জয় প্রকৌশলী হতে চায়। নেয়ামতুল্লাহ নাছিম নেয়ামতুল্লাহ নাছিম দাখিল পরীক্ষায় বেতাগী সালেহিয়া সিনিয়র মাদ্রাসা থেকে সাধারণ শাখায় জিপিএ-৫ পেয়েছে। তার পিতা অধ্যক্ষ মাওলানা নাজমুল হুদা ও মা নাছিমা খানম গৃহিণী। সে আলেম হতে চায়। মন্দিরা কর্মকার মন্দিরা কর্মকার এসএসসি পরীক্ষায় বেতাগী বালিকা বিদ্যালয় এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা ব্যবসায়ী অরুণ কর্মকার ও মা সুমা রানী কর্মকার। মন্দিরা ডাক্তার হতে চায়।