চীনের তুলনায় ভারতের প্রতিরক্ষা বাজেট এক তৃতীয়াংশ :পেন্টাগন

আপডেট : ০৬ জুন ২০১৪, ২০:৪৭
চীনের তুলনায় ভারতের প্রতিরক্ষা বাজেট এক-তৃতীয়াংশ বলে জানিয়েছে পেন্টাগন। বৃহস্পতিবার চীনের ওপর মার্কিন কংগ্রেসে উত্থাপিত এক প্রতিবেদনে একথা জানানো হয়। মার্কিন ঐ প্রতিবেদনে বলা হয়, উভয় দেশের মধ্যে চার হাজার কিলোমিটারের বেশি সীমানা রয়েছে। ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত নিয়ে চীনের সাথে উত্তেজনা থাকলেও ২০১৩ সালে ভারতের প্রতিরক্ষা বাজেট ছিলো মাত্র ৩৯ দশমিক ২ বিলিয়ন ডলারের। সেখানে চীনের প্রতিরক্ষা বাজেট ছিলো ১১৯ দশমিক ৫ বিলিয়ন ডলারের। -খবর টাইমস অব ইন্ডিয়ার। প্রতিবেদনে আরো বলা হয়, একই সময়ে রাশিয়ার প্রতিরক্ষা বাজেট ছিলো ৬৯.৫ বিলিয়ন। এর পরেই রয়েছে জাপান। গতবছর জাপানের প্রতিরক্ষা ব্যয় ধরা হয় ৫৬ দশমিক ৯ বিলিয়ন ডলার এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা ব্যয় ছিলো ৩১ বিলিয়ন ডলার। পেন্টাগনের ঐ প্রতিবেদনে বলা হয়, অরুণাচল প্রদেশের সীমানা নিয়ে চীন-ভারতের মধ্যে অনেকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। ভারতের অন্তর্গত অরুণাচলকে তিব্বতের অংশ হিসাবে চীন দাবি করে আসছে। ২০০৯ সালে অরুণাচল সীমান্তে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে সরাসরি যোগাযোগের যে পরিকল্পনা হাতে নিয়েছিলো তা ঝুলে আছে। যদিও সীমান্ত নিরাপত্তা সহযোগিতা চুক্তি চূড়ান্ত করতে ২০১৩ সালের সেপ্টেম্বরে উভয় দেশের শীর্ষ পর্যায়ের নেতারা বৈঠক করেছেন।