থাইল্যান্ডে পালিয়ে থাকা অভ্যুত্থান বিরোধী নেতা গ্রেফতার

আপডেট : ০৬ জুন ২০১৪, ২০:৪৮
থাইল্যান্ডে জান্তা সরকার বলেছে, তারা পালিয়ে থাকা অভ্যুত্থান বিরোধী নেতাকে গ্রেফতার করেছে। তাকে কারাদণ্ড ভোগ করতে হবে বলে ধারণা করা হচ্ছে। সেনা মুখপাত্র সিরিচান নগাথঙ শুক্রবার বলেন, ব্যাংককের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চোনবুরি প্রদেশ থেকে বৃহস্পতিবার সমবাত বুনগামানঙকে গ্রেফতার করা হয়। সরকারের ক্ষমতা গ্রহণের প্রতিবাদ জানাতে স্বল্প সময়ের সমাবেশের জন্য অনলাইনে প্রচারণা চালাচ্ছিলেন সমবাত। মুখপাত্র বলেন, ইন্টারনেট ট্রাকিংয়ের মাধ্যমে আমাদের দল তাকে গ্রেফকার করে। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে জান্তা সরকারের সমন অগ্রাহ্য করার অভিযোগ আনা হবে। এ অভিযোগে তার সম্ভাব্য দু’বছরের কারাদণ্ড হতে পারে।