বঙ্গবন্ধু পরিষদ ঢাকা মহানগর শাখার উদ্যাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখে সফল অস্ত্রোপচার ও তার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
আলোচনায় অতিথিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শের চর্চা, বঙ্গবন্ধুর আদর্শের সার্থক উত্তরসূরি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জীবনকর্ম এবং নেতৃত্বে অদম্য অগ্রযাত্রায় এগিয়ে চলা বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যসহ মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত এবং শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন।
আরও পড়ুন: সাবেক এমপি কাদের খান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
দোয়া ও ইফতার মাহফিলের প্রধান আয়োজক ছিলেন ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক সরদার মাহামুদ হাসান রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন আনিস মুহম্মদ, মো মনসুর আলী, বিনয় ভূষন তালুকদার, ড. তপন, উৎপল সাহা, শরিফুল ইসলাম সোহেল, মো শাহ সেলিম, মুনশি আহমেদ মাসুদ, মো. জামিল হোসেন প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ
