রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০৬ জুন ২০১৪, ২১:৩২
মো. ফিরোজ আলী ময়মনসিংহ মুক্তাগাছার তারাটি ইউনিয়নের কলাদিয়া গ্রামের মুক্তিযোদ্ধা মো. ফিরোজ আলী (৬৬) দীর্ঘদিন বিভিন্ন রোগে আক্রান্ত থাকা অবস্থায় গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি স্ত্রী ও ১ পালক ছেলে রেখে গেছেন। নিজ বাড়িতে জানাজা শেষে গতকাল রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।