বিনোদন রিপোর্ট
ঈদের আর কয়েকদিন বাকি। শেষ মুহূর্তের ঈদের কাজগুলো নিয়েই এখন ব্যস্ত ছোটপর্দার তারকার। প্রতিবারের মতো এবার ঈদেও একাধিক নাটকে দেখা যাবে অভিনেত্রী মুমতাহিনা টয়াকে।
ক’দিন থাকবে ব্যস্ততা? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঈদের কাজের ব্যস্ততা সবসময় বেশি থাকে। ঈদের আগ পর্যন্ত শুটিং সিডিউল আছে।’
এরইমধ্যে তিনি শেষ করেছেন ‘সাইজ ৪২’ শিরোনামের একটি নাটকের কাজ। রভেজ ইমামের রচনায় এটি পরিচালনা করেছেন রাইসুল তমাল। নাটকে তাঁর সহ-অভিনয়শিল্পী জোভান।
নাটক প্রসঙ্গে মুমতাহিনা টয়া বলেন, ‘গল্পের সঙ্গে মিল রেখেই এই নাম। এই নাটকে আমি বেশ মজার মজার খাবার রান্না করি। তার ওপর নির্ভর করেই এগিয়ে যায় নাটকের গল্প।’
এবার ঈদের কাজগুলো প্রসঙ্গে টয়া বলেন, ‘কাজের ভিন্নতা রাখার চেষ্টা থাকে। এবারও রয়েছে। বাকিটা দর্শক বলতে পারবেন।’
