অসম্ভবকে সম্ভব করে ছাড়লেন তিনি!

আপডেট : ০৬ জুন ২০১৪, ২২:৫৮
পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। কোনো কিছু করার অদম্য ইচ্ছা থাকলে সেটা করা যে কোনোভাবেই অসম্ভব নয় সেটা দেখিয়ে দিলেন ভারতের এক মহিলা। তিনি একটি টয়লেট নির্মানের জন্য স্বামীর ঘর ছেড়েছিলেন। সেই টয়লেট নির্মান করেই তিনি বাড়ি ফিরলেন! চার বছর আগে বিহারের একটি গ্রামে পারওয়াতি দেবীর বিয়ে হয়। ওই গ্রামে পুরুষ-মহিলা সবাই খোলায় জায়গায় টয়লেটের কাজটি করে। এটাই সেখানকার রীতি। কিন্তু এই রীতি কোনোভাবেই মানতে রাজি নন পারওয়াতি। তিনি স্বামীকে টয়লেট নির্মান করতে বলেন। কিন্তু স্বামী এবং তার পরিবার রাজি না হওয়ায় তিনি বাপের বাড়ি চলে যান। এ নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। পত্রিকা বিক্রেতা স্বামীর সঙ্গে গত চার বছর ধরে এ নিয়ে দেনদরবার হয়। পরে একটি এনজিও টয়লেট নির্মান করে দিতে আর্থিক সহায়তা দেয় এবং অবশেষে ওই গ্রামে প্রথমবারের মতো একটি টয়লেট নির্মান করা হয়। পারওয়াতি দেবী আশা করছেন, তার দেখাদেখি অন্য মেয়েরাও উত্সাহিত হবেন। ভাল কাজের নাছোড়বান্দা পারওয়াতি দেবী!