রিবেরির বিশ্বকাপ শেষ

আপডেট : ০৬ জুন ২০১৪, ২৩:০৩
ফ্রান্স উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরিকে দেখা যাবে না এবারের বিশ্বকাপে। পিঠের পেছনের ব্যথার কারণে বায়ার্ণ মিউনিখের ৩১ বছর বয়সী খেলোয়াড়টির বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেল। ফরাসি কোচ দিদিয়ের দেশাম খবরটি নিশ্চিত করেন যদিও গতকাল শুক্রবারই অনুশীলন ক্যাম্পে যোগ দেন তিনি। নিজের মতো করে হালকা দৌড়াদৌড়ি করেছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার। ইনজুরি কাটিয়ে ওঠার পথে বায়ার্ন মিউনিখের খেলোয়াড়ের এই ইতিবাচক সাড়া উজ্জীবিত করছিল ফ্রান্স শিবিরকে। জাতীয় দলের হয়ে ৮০টি ম্যাচ খেলা রিবেরি পিঠের ব্যথায় ভুগছেন। বিশ্বকাপ শুরু হওয়ার আগে তিনি সুস্থ হয়ে উঠতে পারবেন কি-না এ নিয়ে শঙ্কা ছিল। কিন্তু কাল দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়ে এই শঙ্কা কাটিয়ে ওঠার ইঙ্গিত দেন রিবেরি। বিশ্বকাপে হন্ডুরাসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগেই ফিটনেস ফিরিয়ে আনার চেষ্টা করছিলেন তিনি। ফ্রান্সের সহকারী কোচ গাই স্টিফেন ফরাসি রেডিও আরটিএলকে রিবেরির ইনজুরির ব্যাপারে বলেন, ‘তার উন্নতি ভালোভাবেই এগিয়ে চলছে। সে অনেক ভালো করছে। তার ব্যাপারে এরই মধ্যে সম্ভাব্য সব ধরনের সুনির্দিষ্ট ও বিশেষ যত্ন নেয়া হয়েছে এবং এখনো নেয়া হচ্ছে। শুক্রবার সে দলের সঙ্গে অনুশীলনে এসেছে। সবকিছু ভালোভাবে চললে সে দলের সঙ্গে থাকবে। মাঠে বল পায়ে সে সক্ষম হবে কি-না এ ব্যাপারে আমরা একটি ধারণা পেতে চাচ্ছি। দেখি শনিবার, রবিবার দলের সঙ্গে সে অনুশীলন চালিয়ে যেতে পারে কি-না। তার ব্যাপারে এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ ইনজুরি কাটিয়ে ওঠার ব্যাপারে আশাবাদী ছিলেন রিবেরিও। বিল্ড স্পোর্টসকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আমি হালকা দৌড়াদৌড়ি করেছি। আজও আমার পরীক্ষা নেয়া হবে। আশা করি, সবকিছু ভালোভাবেই চলবে।’ গতকাল অবশ্য অনুশীলন করেননি তার সতীর্থ মিডফিল্ডার ক্লেমেন্ট গ্রেনিয়ার। বৃহস্পতিবার অনুশীলন করতে নেমে উরুতে চোট পান তিনি। গতকাল তার উরু স্ক্যান করা হয়েছে। তারও আর বিশ্বকাপ খেলা হবে না বলে জানানো হয়েছে। বিশ্বকাপে ‘ই’ গ্রুপে খেলবে ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স। ১৫ জুন গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হবে তারা। এই ম্যাচে রিবেরি থাকবেন কি-না এটা তার ফিটনেসের ওপর নির্ভর করছে। রিবেরি খেলতে না পারলে তার বিকল্প হিসেবে মিডফিল্ডার রেমি ক্যাবেলা অথবা আলেক্সান্ডার ল্যাকেজেতেকে বিকল্প হিসেবে রাখছেন কোচ দিদিয়ের দেশাম।