ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরের স্বর্ণমন্দিরে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
শিরোমণি আকালি দল (অমৃতসর)-এর নেতা সিমরানজিত সিং মান গতকাল মন্দিরে বক্তৃতা দেয়ার সময় তাকে বাধা দেয় শিরোমণি আকালি দলের অধীনে থাকা শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির (এসজিপিসি) লোকজন। সিমরানজিত সমর্থকরা এই ঘটনায় ক্ষেপে ওঠে। শুরু হয় সংঘর্ষ। এসজিপিসি-এর স্বর্ণমন্দিরের বাহিনী সিমরানজিত সমর্থকদের উপর হামলা চালায়। এরপর দুইপক্ষই লাঠি আর খোলা তলোয়ার নিয়ে পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়ে। অপারেশন ব্লু স্টারের ৩০ বছর উপলক্ষে ধর্মীয় স্মরণসভার কিছুক্ষণের মধ্যে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপরও হামলা হয়।
