ক্যামব্রিয়ানের সাথে পিয়ারসনের চুক্তি

আপডেট : ০৬ জুন ২০১৪, ২৩:০৬
ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠান ক্যামব্রিয়ান স্ট্যাডি সেন্টারের সাথে যুক্তরাজ্যের কারিগরি ও পেশা শিক্ষার সদন প্রদানকারী প্রতিষ্ঠান পিয়ারসন এডেস্কেলের ডিপ্লোমা কর্মসূচি পরিচালনার চুক্তি স্বাক্ষর হয়েছে। রাজধানীর এক হোটেলে গত বৃহস্পতিবার এ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে স্বাক্ষর করেন পিয়ারসন এডেস্কেলের এশিয়া বিষয়ক পরিচালক সিমন ইয়ং এবং ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্ট্যাডি সেন্টারের চেয়ারম্যান লায়ন এম কে বাশার। —প্রেস বিজ্ঞপ্তি