৮ জুন, ২০১৪ খ্রিস্টাব্দ, রবিবার
আজ ২৫ জ্যৈষ্ঠ, ১৪২১ বঙ্গাব্দ এবং ৯ শাবান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ শনি ও বুধ। আপনার শুভসংখ্যা: ৫ ও ৮। শুভবার: সোম ও শনিবার। শুভরত্ন: নীলা ও পান্না।
প্রকৃতিগতভাবে আপনি: একটু রিজার্ভ, চিন্তাশীল ও ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী। আপনার বুদ্ধিবৃত্তির ক্ষমতা প্রখর। খুঁটিনাটি বিষয়সহ পর্যবেক্ষণ করার ক্ষমতা প্রখর। দার্শনিক দৃষ্টিভঙ্গি ও আগাম চিন্তা-ভাবনার ফলে ঘনিষ্ঠজনেরাও আপনাকে ভুল বুঝতে পারে। পরিস্থিতি পরিবেশ, মামলা-মোকদ্দমা ও শত্রুতা আপনার জীবনকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। জীবনে এককভাবে লক্ষ্য পথে এগুলেই আপনি বেশি সফল হবেন।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:ঔপন্যাসিক চার্লস রীড, বিজ্ঞানী ফান্সিস ক্রীক, প্রেসিডেন্ট সুহার্তো। ন্যান্সি সিনাত্রা, নৃত্যশিল্পী জি.এ. মান্নান, ডিম্পল কাপাডিয়া প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্ম ক্ষেত্রে কোনো ধরনের উন্নতির সম্ভাবনা আছে। প্রাতিষ্ঠানিক কাজে বাইরে যেতে হতে পারে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। প্রতারিত হওয়ার আশঙ্কা আছে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ বাড়িতে বয়স্ক কারো অসুস্থতা দেখা দিতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। চাকরিজীবীদের জন্য পরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে কোনো সমস্যা থাকলে সমাধান হতে পারে। মনের কোনো আশা পূর্ণ হতে পারে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ পরীক্ষার্থীদেরকে বিশেষ প্রস্তুতি নেয়া প্রয়োজন। চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রে পূর্ব প্রস্তুতি ফলপ্রসূ হতে পারে। প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পেতে পারেন। আজ কোনো মূল্যবান দ্রব্য নষ্ট হতে পারে। আয় বৃদ্ধির সুযোগ পেতে পারেন। মনবল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ পারিবারিক পরিবেশ খুব একটা ভালো যাবে না। বাবার সাথে কোনো ধরনের মতবিরোধ দেখা দিতে পারে। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। কর্মস্থলে পদস্থ প্রভাবশালীদের মন রক্ষা করা কঠিন হবে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ আর্থিক দিক ভালো যাবে না। কিছু অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা আছ। অপ্রিয় সত্য কথা না বললেই ভালো করবেন। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। ভালো কোনো সংবাদ পেতে পারেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। সন্তানের কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। বাহুল্য ব্যয় না করলেই ভালো করবেন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। বাকি-বকেয়া লেনদেন না করলেই ভালো করবেন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ মানসিক শান্তি বিস্মিত হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বাণিজ্যিক কাজকর্ম বাধাগ্রস্ত হতে পারে। ভাই-বোনদের কারো সাফল্য আনন্দদায়ক হতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। সন্তানের কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ব্যবসা-বাণিজ্যে বাধাগ্রস্ত হতে পারেন। পারিবারিক কলহ এড়িয়ে চলুন। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। নিজের শরীর সম্পর্কে সতর্ক থাকলে ভালো করবেন। দুষ্টলোকের মিষ্ট কথায় বিগলিত হবেন না।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ পারিবারিক পরিবেশ কিছুটা প্রতিকূল থাকতে পারে। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করুন। কোনো অবস্থাতেই মাথা গরম করা ঠিক হবে না। আর্থিক ব্যাপারে কিছু দুশ্চিন্তা থাকতে পারে। হঠাত্ কিছু টাকা পেয়েও যেতে পারেন। মিথ্যা বদনামকে প্রশ্রয় দেয়া ঠিক হবে না।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মস্থলে পদস্থ কোনো কর্মকর্তার সাথে ভুল বুঝাবুঝি হতে পারে। ধৈর্য ও বুদ্ধি দিয়ে পরিস্থিতি মোকাবেলা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মনযোগী হওয়ার চেষ্ট করুন। কোনো কারণে মন চঞ্চল হতে পারে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ সন্তানের কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকলে ভালো করবেন। আর্থিক দিক ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে।
