জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি-২০১৪

আপডেট : ০৭ জুন ২০১৪, ২০:০৫
বহুনির্বাচনী প্রশ্নোত্তর (অধ্যায় ভিত্তিক) গণিত মোহাম্মদ মুরাদ হোসেন সরকার শিক্ষক, গণিত ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা ২০১৪ সালের জেএসসি পরীক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। তোমাদের জন্যে আজ তৃতীয় অধ্যায় পরিমাপ থেকে বহুনির্বাচনী প্রশ্ন ও তার সমাধান দেয়া হলঃ ১। দৈর্ঘ্য পরিমাপের একক হল— ক) কিলোমিটার খ) মিটার গ) সে. মি. ঘ) মি.মি. ২। i) গণনার জন্যে একক হচ্ছে প্রথম স্বাভাবিক সংখ্যা ১। ii) দৈর্ঘ্য পরিমাপের জন্যে একটি নির্দিষ্ট দৈর্ঘ্যকে ১ একক ধরা হয়। iii) দৈর্ঘ্য লিটারে মাপা হয় প্রায় সব দেশেই। উপরের তথ্যের ভিত্তিতে নিচের কোনটি সঠিক? ক) i খ) ii গ) i ও iii ঘ) i ও ii ৩। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে কোন পদ্ধতি ব্যবহূত হয়— ক) সের খ) লিটার গ) মেট্রিক ঘ) মিটার ৪। মেট্রিক পদ্ধতির বৈশিষ্ট্য হলো এটি— ক) পাঁচগুণোত্তর খ) দশগুণোত্তর গ) শতগুণোত্তর ঘ) সহস্রগুণোত্তর ৫। ওজন পরিমাপের একক হল— ক) কিলোমিটারখ) গ্রাম গ) লিটার ঘ) মি.মি. ৬। তরলের আয়তন— i) পরিমাপের একক হল লিটার। ii) পরিমাপের একক মেট্রিক পদ্ধতির একক। iii) বেশি পরিমাপের জন্যে কিলোলিটার ব্যবহূত হয়। উপরের তথ্যের ভিত্তিতে নিচের কোনটি সঠিক? ক) i খ) ii গ) i ও iii ঘ) i, ii ও iii ৭। ঘন বস্তুর একক হল— ক) ক্ষেত্রফল খ) বর্গফল গ) ঘনফল ঘ) ঘনমিটার একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার এবং গ্রস্থ ৩০ মিটার, এর ভিতরের চতুর্দিকে ১ মিটার চওড়া একটি রাস্তা হলে, নিচের (৮ থেকে ১৬ পর্যন্ত) প্রশ্নের দাও। ৮। বাগানের দৈর্ঘ্য কত সে.মি. ক) ৪.০ খ) ০.৪০ গ) ৪০০০ ঘ) ৪০০০০ ৯। বাগানের দৈর্ঘ্য কত ডেসি.মি.? ক) ৩.০ খ) ০.৩০ গ) ৩০০ ঘ) ৩০০০ ১০। বাগানটির ক্ষেত্রফল কত? ক) ১২০ বর্গমিটার খ) ১২০০ বর্গমিটার গ) ১২০০০ বর্গমিটার ঘ) ১২০০০০ বর্গমিটার ১১। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত? ক) ৩৬ মিটার খ) ৩৮ মিটার গ) ৩৯ মিটার ঘ) ৪০ মিটার ১২। রাস্তা বাদে বাগানের প্রস্থ কত? ক) ২৬ মিটার খ) ২৮ মিটার গ) ২৯ মিটার ঘ) ৩০ মিটার ১৩। ভিতরে বাগানটির ক্ষেত্রফল কত? ক) ১০৬৪ বর্গমিটার খ) ১০৬৫ বর্গমিটার গ) ১০৬৬ বর্গমিটার ঘ) ১০২৬৭ বর্গমিটার ১৪। রাস্তাটির ক্ষেত্রফল কত? ক) ক) ১৩৬ বর্গমিটার খ) ১৩৭ বর্গমিটার গ) ১৬৩ বর্গমিটার ঘ) ১৬৭ বর্গমিটার ১৫। বাগানের পরিসীমা কত? ক) ১২০ মিটার খ) ১৪০ মিটার গ) ১৩৪ মিটার ঘ) ১৩৬ মিটার উত্তরঃ১.খ২.ঘ৩.গ৪.খ৫.খ৬.ঘ৭.গ৮.গ ৯.গ১০.খ১১.খ১২.খ১৩.ক১৪.ক১৫.খ