শরীর, মন ও আত্নার সর্বোচ্চ বিকাশ সাধনই হলো শারীরিক শিক্ষা
শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা
সুধীর বরণ মাঝি,শিক্ষক
ডক্টর মালিকা কলেজ, ঢাকা
১। ‘শারীরিক কার্যকলাপের দ্বারা অর্জিত শিক্ষাই শারীরিক শিক্ষা’ এই সংজ্ঞাটি কার ?
(ক) ডি কে মিথিউস (খ) হপ স্মিথ
(গ) জে বি ন্যাশ (ঘ) ক্লিফ টনের।
২। শরীর, মন ও আত্নার সর্বোচ্চ বিকাশ সাধনই হলো-
(ক) শারীরিক শিক্ষা (খ) শিক্ষা
(গ) মনোবিদ্যা (ঘ) জীব বলবিদ্যা।
৩। শারীরিক শিক্ষার উদ্দেশ্য কত প্রকার-
(ক) ২ প্রকার (খ) ৩ প্রকার
(গ) ৪ প্রকার (ঘ) ৫ প্রকার।
৪। শারীরিক শিক্ষা ছাড়া-
(ক) দৈহিক পূর্ণতা আসেনা
(খ) মানসিক বিকাশ বাধাগ্রস্থ
(গ) শিক্ষার পূর্ণতা আসে না
(ঘ) জীবন অসম্পূর্ণ।
৫। শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম কাজ হলো শিশু শিক্ষার্থীর-
(ক) ব্যক্তিগত বিকাশ সাধন
(খ) সামাজিক বিকাশ সাধন
(গ) দৈহিক বিকাশ সাধন
(ঘ) নৈতিক বিকাশ সাধন ।
৬। শারীরিক ব্যায়াম প্রাণের-
(ক) জৈবিক ভিত্তি
(খ) স্নায়ুতন্ত্রের বিশেষত্ব
(গ) দৈহিক গঠন (ঘ) মানসিক পূর্ণতা।
৭। বংশগতির যথাযথ বিকাশের জন্য প্রয়োজন-
(ক) পুষ্টির চাহিদা নিশ্চিত করণ
(খ) শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করণ
(গ) উপযুক্ত পরিবেশ সৃষ্টি
(ঘ) শারীরিক গঠনে বিশেষ যত্ন।
৮। খেলাধুলার মাধ্যমে-
(ক) ভ্রাতৃত্ব গঠন ও দেশপ্রেম জাগ্রত হয়
(খ) বিনোদনের উত্কৃষ্ট উপায়
(গ) মানুষের মধ্যে ভেদাভেদ দূর হয়
(ঘ) সবগুলো।
৯। শারীরিক শিক্ষার বৈজ্ঞানিক ভিত্তি গড়ে উঠে-
(ক) জীব ও পদার্থ বিজ্ঞানের জ্ঞানের সমন্বয়ে
(খ) সামাজিক ও মনোবিজ্ঞানের জ্ঞানের সমন্বয়ে (গ) জীব ,মনোবিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের জ্ঞানের সমন্বয়ে (ঘ) ক ও খ।
১০। শারীরিক শিক্ষার কর্মসূচী প্রধানত-
(ক) ৩ প্রকার (খ) ৪ প্রকার
(গ) ৫ প্রকার (ঘ) ৬ প্রকার।
১১। শারীরিক শিক্ষার উদ্দেশ্য হলো-
(ক) শারীরিক সক্ষমতা অর্জন
(খ) মানসিক সক্ষমতা
(গ) ক্ষিপ্রতা বৃদ্ধি (ঘ) ব্যক্তির সর্বোচ্চ ও সুষম বিকাশ সাধন।
১২। সক্ষমতা হলো কাজ করার-
(ক) শক্তি (খ) নমনীয়তা
(গ) ক্ষিপ্রতা (ঘ) সামর্থ।
১৩। কোন বয়সে সাহাসিকতা ও ঝুঁকিপূর্ণ কাজ করতে দ্ধিধা করে না ?
(ক) শিশু কালে (খ) কৈশরে
(গ) যৌবনে (ঘ) প্রৌঢ়ত্বে।
১৪। কিসের প্রয়োজনে ব্যায়াম অপরিহার্য ?
(ক) শারীরিক শক্তি
(খ) শারীরিক সক্ষমতা
(গ) মানসিক শক্তি (ঘ) খেলাধুলা।
১৫। লোহিত রক্ত কণিকার কাজ কি?
(ক) অক্সিজেন সরবরাহ ও রোগপ্রতিরোধ
(খ) তাপমাত্রা নিয়ন্ত্রণ ও শক্তি বৃদ্ধি
(গ) স্বাস্থ্য ভালো রাখা ও নিরোগ দেহ
(ঘ) অক্সিজেন সরবরাহ ওতাপমাত্রা নিয়ন্ত্রণ করা।
উত্তর ঃ ১(ক), ২(খ), ৩(গ), ৪(গ), ৫(ক), ৬(ক), ৭(গ), ৮(ঘ), ৯(গ), ১০(ক), ১১(ঘ), ১২(ঘ), ১৩(গ), ১৪(খ), ১৫(ঘ),
