শিক্ষা সংবাদ

আপডেট : ০৭ জুন ২০১৪, ২০:০৬
কারিগরি প্রশিক্ষণ ও ডিপ্লোমা কোর্স পরিচালনার চুক্তি স্বাক্ষর কারিগরি শিক্ষার বাস্তবতাকে সামনে রেখে ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ এর প্রতিষ্ঠান ক্যামব্রিয়ান স্ট্যাডি সেন্টার এবং যুক্তরাজ্যের Pearson Edexcel, BTEC, LCCI এর সঙ্গে কারিগরি প্রশিক্ষণ ক্ষেত্রে ডিপ্লোমা কর্মসূচি পরিচালনার ঘোষণা দেয়া হয়। বাংলাদেশ ও যুক্তরাজ্য দুইটি দেশের প্রতিনিধি হিসেবে চুক্তিতে স্বাক্ষর করেন Pearson Edexcel এর Regional Director-Asia এর Mr. Simon Young এবং ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্ট্যাডি সেন্টারের চেয়ারম্যান লায়ন এম. কে. বাশার পিএমজেএফ। ইংল্যান্ডের সর্ববৃহত্ কারিগরি ও পেশা শিক্ষার সনদ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে পিয়ারসন এডেস্কেল। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন লায়ন এম. কে. বাশার পিএমজেএফ। অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন Mr. Simon Young, শাহীন রেজা, রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার, Pearson Edexcel। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্ট্যাডি সেন্টার এর অধ্যক্ষ ড. করুণাময় গোস্বামী, ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল কলেজ অব অ্যাভিয়েশন এর অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন সাজ্জাদুর রহমান, প্রফেসর আমানুল্লাহ ফেরদৌস, ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টারের প্রিন্সিপাল ডেভিড এন্ড্রু সিভিংস, এম হিফজুর রহমান ডাইরেক্টর কম্যুউনিকেশন সিটিভি, ইঞ্জিনিয়ার মাহমুদ সাঈদ, ইঞ্জিনিয়ার এ.কে.এম আব্দুল্লাহ, ইঞ্জিনিয়ার রাশেদ বিন সাত্তার, গোলাম মোস্তফা (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ-ক্যামব্রিয়ান কলেজ, মো: কামরুজ্জামান-অধ্যক্ষ, মেট্রোপলিটন কলেজ, মো. আবুল খায়ের-অধ্যক্ষ কিংস কলেজ ।