কোনো একটি দেশের সীমারেখার মধ্যে থেকে গাড়ির মাধ্যমে সবচেয়ে বেশি দূরত্ব ভ্রমণের রেকর্ডটি যাদের দখলে তারা হলেন ভারতের দূর্গা চরণ মিশ্র ও জ্যোত্স্না মিশ্র। সম্পর্কে স্বামী-স্ত্রী এবং যথাক্রমে ৬২ বছর ও ৫৩ বছর বয়সী এই জুটি তাদের ৩৭ দিন দীর্ঘ যাত্রায় ভারতের বিভিন্ন রাজ্য আর শহর হয়ে অতিক্রম করেন মোট ৮,৪৫৮ কিলোমিটার বা ১১,৪৬৯ মাইল। আর দীর্ঘ এই যাত্রায় তারা দিনে সর্বোচ্চ ১১ ঘন্টা ৪৬ মিনিট পর্যন্ত রাস্তায় কাটিয়েছেন।
