ইন্স্যুরেন্সের দালাল :দেখুন আমাদের কোম্পানির মতো এতো ভালো সুযোগ কিন্তু আর কেউ দিতে পারবে না। অন্যরা যেখানে এ ধরনের বিষয় ভালোভাবে পাত্তাই দেয় না সেখানে আমরা বিনা প্রশ্নে ভাঙ্গা হাত-পায়ের জন্য পঞ্চাশ হাজার রুপি দিয়ে দেই।
সর্দারজি :সে তো না হয় বুঝলাম! কিন্তু ভাঙ্গা হাত-পা গুলো দিয়ে আপনারা কী করেন বলুন তো!
সান্তা :আমারা পঞ্চাশটা টাকা খুব দরকার।
বান্তা :ঠিক বলেছিস, তোর কথা শুনে এখন আমারও মনে হচ্ছে যে আমারও পঞ্চাশটা টাকা দরকার।
সান্তা :আশ্চর্য তো, আমি বললাম আর অমনি তোরও মনে পড়লো। তা তুই কী করবি পঞ্চাশ টাকা দিয়ে সেটা আগে শুনি।
বান্তা :কী আবার করবো, তোকে দিয়ে দেব!ু
:এই ডাক্তারকে আমি আর কিছুতেই বিশ্বাস করতে পারছি না।
:কেন?
:কারণ সে নিজে বলেছিল যে সে শক থেরাপিতে বিশ্বাস করে না। অথচ তার অপারেশনের বিল দেখে আমার বাবা এতোটাই শকড্ যে তিনি আর চিকিত্সা করাতে চাইছেন না!
স্ত্রী :দেখ তোমার জন্য রান্নার বই দেখে আমি কতরকমের খাবার বানিয়েছি। খাবারগুলো খেয়ে দেখই না একবার।
স্বামী খাবার খাওয়ার পর...
স্ত্রী :কী কেমন হয়েছে বলতো।
স্বামী :না তোমার রান্না অসাধারণ হয়েছে...তবে আমি ভাবছি বইটার প্রুফ কে দেখেছে আর এটা কে সম্পাদনা করেছে তাদের একবার খোঁজ নিতে হবে!
