একটি আউটলেট থেকেই সিমেন্স ব্র্যান্ডের সব ধরনের হোম অ্যাপ্লায়েন্স পণ্য কেনার সুবিধা নিয়ে মিরপুরে সিমেন্স হোম অ্যাপ্লায়েন্সের নতুন আউটলেট চালু করেছে এডিসন গ্রুপ। ৯৬৩, বেগম রোকেয়া সরণী, পূর্ব শেওড়াপাড়া, মিরপুর ঠিকানায় সম্প্রতি উদ্বোধন করা হয়েছে নতুন এই আউটলেট। এডিসন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শহীদ, এইচআর ডিরেক্টর আহমেদ পাশা, হোম অ্যাপ্লায়েন্স বিভাগের ডিজিএম রিয়াজুল ইসলাম চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে এই আউটলেটের উদ্বোধন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন বস সিমেন্স হোম অ্যাপ্লায়েন্স এফজেডই (মিডল ইস্ট ও সাউথ এশিয়া)-এর মার্কেটিং ডিরেক্টর জর্জ কাযান্তযিদিস এবং বস সিমেন্স হোম অ্যাপ্লায়েন্স এফজেডই’র রিজিওনাল সেলস ম্যানেজার খুবাইব খান। নতুন আউটলেটে প্রথম মাসে প্রতিটি পণ্যে থাকবে ৫ শতাংশ ডিসকাউন্ট।
