সিলেটে আজকের হরতাল প্রত্যাহার

আপডেট : ০৭ জুন ২০১৪, ২২:০১
সিলেটে আজকের অর্ধদিবস হরতাল প্রত্যাহার করেছে বিএনপি। শনিবার বিকালে সাংবাদিক সম্মেলন করে হরতাল প্রত্যাহারের কারণ সম্পর্কে সিলেট মহানগর বিএনপির সভাপতি এমএ হক বলেন, ওসমানী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ছাত্রদল নেতা তাওহিদুল ইসলাম হত্যা মামলায় অভিযুক্ত ছাত্রলীগের দশ ক্যাডারকে কলেজ থেকে বহিষ্কার করায় তারা হরতাল প্রত্যাহার করেছেন। বহিষ্কৃতরা হলেন ওসমানী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি সৌমেন দে, সাধারণ সমপাদক সাইফুল হাই এবং রাফি, শরীফ, অন্তর, ফাহিম, জুবায়ের, পাঠান, হাফিজ ও আশিষ। সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি নাসিম হোসাইন, বদরুজ্জামান সেলিম, সাধারণ সমপাদক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সাংগঠনিক সমপাদক রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ।