গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার তবিবুর রহমান ৬ মণ ফরমালিনযুক্ত আম গাড়ির চাকায় পিষ্ট করে ধ্বংস করেছে। আদালত ফরমালিনযু্ক্ত আম আড়ত্ঘরে রাখার দায়ে উপজেলার কাদিমনগর গ্রামের আমিরুল ইসলামের ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল প্রদান করেন। আড়ত্ মালিক তাত্ক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করে।
