সাভারের হেমায়েতপুর এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে শিল্পী আক্তার ছোঁয়া (২৫) নামে বাক প্রতিবন্ধী এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। শনিবার রাতে হেমায়েতপুুর যাদুরচর এলাকার বাবুল মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিল্পী আক্তারের বোন শিলার স্বামী শরিফ হোসেনের সাথে পারিবারিক বিষয়ে মনোমালিন্য চলছিল। এ কারণে শিলা তার বাবার বাড়িতে বসবাস করছিল। শনিবার সকালে শরিফ শিলাকে জোরপূর্বক নেয়ার চেষ্টা করে। এ সময় বাধা দেয়া হলে শরিফের ধারালো অস্ত্রের আঘাতে শিল্পী আক্তার ঘটনাস্থলে নিহত ও তার বোন শিলা গুরুতর আহত হন। শরীফ পলাতক।
