মে ধা বী মু খ

আপডেট : ০৭ জুন ২০১৪, ২২:০২
নাহিয়ান আহমদ নাহিয়ান আহমদ মাইলষ্টোন স্কুল এন্ড কলেজ, উত্তরা, ঢাকা থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তার পিতা আনকার আহমদ ও মাতা গুলশান আহমদ। সে ডাক্তার হতে চায়। মোস্তফা গালিব জাওয়াদ মোস্তফা গালিব জাওয়াদ এসএসসি পরীক্ষায় মঠবাড়ী সেরাজীয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা কয়রা মহিলা কলেজের অধ্যাপক অলিউল্যাহ আযাদ ও মাতা বেগম নারগিস আযাদ। সে ডাক্তার হতে চায়। মিথিলা ফারজানা মিথিলা ফারজানা এসএসসি পরীক্ষায় গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা ডা. নাজিম উদ্দিন ভুঁইয়া ও মাতা নিলুফা আক্তার। মিথিলা ডাক্তার হতে চায়। মুমতাহিনা মাশরিকি মুমতাহিনা মাশরিকি এসএসসি পরীক্ষায় ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মোঃ গোলাম মোস্তফা ব্যবসায়ী এবং মাতা মাকসুদা আক্তার গৃহিণী। মুমতাহিনা ব্যাংকার হতে চায়। মুনিয়া আলম মেধা মুনিয়া আলম মেধা এসএসসি পরীক্ষায় ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মনজুর আলম ব্যবসায়ী এবং মাতা শারমিন আলম গৃহিণী। মুনিয়া ব্যাংকার হতে চায়। রাবিয়া বাসরী টুম্পা রাবিয়া বাসরী টুম্পা এসএসসি পরীক্ষায় নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা আবুল কাশেম খোকন ও মাতা শামসুন নাহার গৃহিণী। টুম্পা শিক্ষিকা হতে চায়। মৌমিতা বোস মৌমিতা বোস ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা গৌতম বোস দৈনিক ইত্তেফাকের বার্তা বিভাগের সিনিয়র আর্টিস্ট এবং মাতা কল্পনা বোস গৃহিণী। তার জ্যাঠা সাধন বোসও একই পত্রিকার একই বিভাগে চিফ আর্টিস্ট হিসেবে কর্মরত আছেন। মৌমিতা চার্টার্ড একাউন্ট্যান্ট হতে চায়। সুমাইয়া তাসনীম সুমাইয়া তাসনীম ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মোঃ রেহান উদ্দিন ঢালী সরকারি চাকরিজীবী এবং মা নাহার আক্তার গৃহিণী। সে সেনাবাহিনীতে যোগ দিতে চায়। আহাম্মদ হোসেন আহাম্মদ হোসেন এসএসসি পরীক্ষায় বেরাইদ মুসলিম হাইস্কুল থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে আসগর হোসেন ও রেহেনা বেগমের ছেলে।