‘নারী জনপ্রতিনিধি নানা বৈষম্যের শিকার’

আপডেট : ০৭ জুন ২০১৪, ২৩:১৩
আমাদের রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়লেও নারী জনপ্রতিনিধিরা নানা বৈষম্যের শিকার। রাজনৈতিক সংস্কৃতি অসুস্থ হলেই এই অবস্থা হয়। অবস্থা পূর্ণপ্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতি, কাঠামো ও প্রক্রিয়া পরিবর্তন জরুরি বলে মত প্রকাশ করেন সংশ্লিষ্ট বিষয়ে বিজ্ঞজন। তারা বলেন, আমাদের সকলকে নারী অধিকার রক্ষায় ভেবে কাজ করতে হবে। গতকাল সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে স্থানীয় সরকার শক্তিশালীকরণ বিষয়ে মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মহিলা পরিষদ ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক রেহানা ইউনুস। লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা মহানগরের আন্দোলন সম্পাদক লাইলা খালেদা। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন।