ত্রিপুরায় আশ্রয় নেয়া ৯২ বাংলাদেশি দেশে ফিরেছেন

আপডেট : ০৭ জুন ২০১৪, ২৩:১৪
ভারতের ত্রিপুরায় আশ্রয় নেয়া ৯২ চাকমাকে গতকাল শনিবার বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার রাতে পানছড়ি বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার ও দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ত্রিপুরার অমরপুর মহকুমার গণ্ডাছড়া এলাকায় গিয়ে সেদেশে আশ্রয় নেয়া ৯২ চাকমা বাংলাদেশি নাগরিক হিসাবে শনাক্ত করেন। এরপর গতকাল তাদের ফিরিয়ে আনা হয়। ফিরে আসা চাকমারা জানান, দীঘিনালা উপজেলার নারাইছড়ি ও এর আশপাশের বিভিন্ন পাড়া থেকে গিয়ে তারা ভারতে আশ্রয় নেন। ইউপিডিএফ ও জেএসএস-এর সন্ত্রাসীদের মধ্যে এলাকার দখল ও আধিপত্য বিস্তার নিয়ে লাগাতার বন্দুকযুদ্ধের কারণে নিজের প্রাণ বাঁচাতে তারা ত্রিপুরায় আশ্রয় নিতে বাধ্য হন।