রাজধানীর মোহাম্মদপুরে একটি হাউজিং কোম্পানির কর্মকর্তা মোহাম্মদ শাহীনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মোহাম্মদপুরে বেড়িবাঁধ এলাকায় নবীনগর হাউজিংয়ের ৬ নম্বর সড়কের প্রান্তে গত শুক্রবার রাতে অজ্ঞাতপরিচয় হিসেবে তার লাশ উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে গতকাল শনিবার স্বজনরা লাশটি শনাক্ত করেন। নারীঘটিত জটিলতার জের ধরে তাকে খুন করা হয় বলে পুলিশের ধারণা। এ ব্যাপারে সন্দেহের তালিকায় থাকা আল-আমিনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী হোসনে আরা বেগম একটি হত্যা মামলা করেছেন।
