আজ ২৬ জ্যৈষ্ঠ, ১৪২১ বঙ্গাব্দ এবং ১০ শাবান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও বুধ। আপনার শুভসংখ্যা: ৫ ও ৯। শুভবার: মঙ্গল ও বুধবার। শুভরত্ন: পান্না ও প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি: আবেগপ্রবণ, স্পষ্টবাদী, দিলখোলা ও কর্মতত্পর। আপনি প্রখর বুদ্ধিবৃত্তি ও জঙ্গি মনের অধিকারী। আপনি সাহসী, স্বাধীনতা প্রিয়, আত্ম নির্ভরশীল ও চতুর। কর্মক্ষেত্রে দ্বন্দ্ব, সংঘাত ও শত্রুতা আপনার নিত্য সঙ্গী হতে পারে। আত্মীয়দের তরফ থেকে শত্রুতা এবং অনেক উত্থান-পতন হবে আপনার। জীবনে সাফল্য লাভের জন্য আপনাকে ধৈর্যশীল, সংযমী ও কৌশলী হতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:রবার্ট ম্যাক নামার, আবিষ্কর্তা জর্জ স্টিভেনশন, রুশ সম্রাট প্রথম পিটার, জ্যোতির্বিদ জোহান গেলী প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ দিনটি শুভ নাও যেতে পারে। ব্যবসায়ীদের নতুন বিনিয়োগে সতর্ক হতে হবে। আজ কাউকে ধার না দিলেই ভালো করবেন। আজ কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না। কেউ আজ আপনাকে ঠকাতে পারে। ঠান্ডা মাথায় দিনটি অতিবাহিত করুন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ দিনটি আপনার অনুকূলে নাও থাকতে পারে। আজ অযাচিত কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কলহ-বিবাদ এড়িয়ে চলুন। সকল ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করুন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। শরীর মোটামুটি ভালো থাকবে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। অর্থ প্রাপ্তি হতে পারে। তবে আয়-ব্যয়ের মধ্য সামঞ্জস্য করা কঠিন হবে। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ মানসিক অবসাদে ভুগতে পারেন। মানসিক উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে। ভ্রমণ যোগ আছে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। আর্থিক লেনদেন শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ দিনটি শুভ নয়। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। মানসিক অবসাদে ভুগতে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। সাংবাদিকদের জন্য দিনটি শুভ। পেশাগত সুনাম ও সাফল্য পেতে পারে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ দিনটি শুভ সম্ভাবনাময়। আজ কোনো আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। পারিবারিক পরিবেশ মোটামুটি অনুকূল থাকবে। হারানো সম্পত্তি পুনরুদ্ধার হতে পারে। ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। আর্থিক লেনদেন শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। নতুন বিনিয়োগে সতর্ক থাকুন। আজ মাতার স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। সন্তানের কোনো সাফল্যে আনন্দিত হতে পারেন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ দিনটি শুভ নয়। কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। গোপন শত্রু হতে সাবধান থাকুন। মানসিক অবসাদে ভুগতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। ব্যয় বৃদ্ধি পেতে পারে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। ব্যবসাক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ হতে পারে। তবে নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। আর্থিক সচ্ছলতা বজায় থাকবে। মানসিক অবসাদে ভুগতে পারেন। শরীরের প্রতি বিশেষ যত্ন নিন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ দিনটি শুভ নয়। মিথ্যা বদনামের সম্মুখীন হতে পারেন। মানসিক অস্থিরতা ক্ষতির কারণ হতে পারে। আর্থিক চিন্তায় ভুগতে পারেন। তবে হঠাত্ কিছু অর্থ হাতে আসতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ দিনটি শুভ সম্ভাবনাময়। আজ কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রা হতে পারে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ দিনটি শুভ নয়। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। মানসিক অস্থিরতা ক্ষতির কারণ হতে পারে। দাম্পত্য পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলুন। পথ চলতে সাবধানতা অবলম্বন করুন।
