গ্রাম্য পরিবেশে গড়ে ওঠা তালুক শাখাতী উচ্চ বিদ্যালয় ৫ জুন আন্তর্জাতিক পরিবেশ দিবস পালন করে। বিদ্যালয়টি ব্রিটিশ কাউন্সিলের সাথে অনলাইনে বিভিন্ন দেশের সাথে শিক্ষা কার্যক্রম
বিনিময় করে আসছে । বিদ্যালয়টি সহপাঠক্রমের অংশ হিসেবে জাতিসংঘ কর্তৃক ঘোষিত দিবসগুলো পালন করছে যা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে খুবই ফলপ্রসূ ।
পরিবেশ দিবসে উপর আলোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার রায় ও উত্তর দলগ্রাম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. হায়দার আলী, শিক্ষার্থীদের মধ্যে কাওসারী তাসলিমা ১০ম শ্রেণি, যৌজনিকী এষা ৯ম শ্রেণি, সজীব রায় ৮ম শ্রেণি ও জ্যোতিষ চন্দ্র রায় , সহকারী শিক্ষক (গণিত)। আলোচনার মুল প্রতিপাদ্য বিষয় ছিল কার্বন-ডাইঅক্সাইডের ব্যবহার ও পানি দুষণরোধ ।
এ আলোচনার মাধ্যমে শিক্ষার্থী জানল,কোন তারিখে পরিবেশ দিবস হয়, তাছাড়া পাঠ্য বইয়ের বিজ্ঞান বিষয় ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে ধারণা হয়েছে এছাড়া শিক্ষার্থীদের সবার উপস্থিতিতে কথা বলার দক্ষতা বৃদ্ধি পেয়েছে যা পরবর্তি জীবনে কাজে লাগবে।
