জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা : গণিত

আপডেট : ০৮ জুন ২০১৪, ২০:৩৫
জে এস সি পরীক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। তোমাদের জন্যে আজ তৃতীয় অধ্যায় পরিমাপ থেকে সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান দেয়া হলোঃ প্রশ্নঃ ২৭৫ মিটার দীর্ঘ এবং ২২৫ মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের চারদিকের সীমানা থেকে সমান দূরত্ব বজায় রেখে ভিতরে ৭৫ মিটার দীর্ঘ ও ২৫ মিটার প্রস্থ বিশিষ্ট পাড়সহ একটি পুকুর খনন করা হল। পাড়ের বিস্তার ৩ মিটার। ক) শুধু পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ কত? ২ খ) পাড়সহ পুকুর বাদে মাঠের খালি অংশে প্রতি বর্গমিটার ২.৫০ টাকা হিসেবে ঘাস লাগাতে কত খরচ হবে? ৪ গ) পাড়সহ পুকুরটি মাঠের সীমানা হতে চারদিকে কত দূরে অবস্থান করছে? পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় কর। ৪ উত্তরঃ দেয়া আছে, পাড়সহ পুকুরের দৈর্ঘ্য ৭৫ মিটার, প্রস্থ ২৫ মিটার এবং পাড়ের বিস্তার ৩ মিটার।  পাড়বাদে শুধু পুকুরের দৈর্ঘ্য (৭৫ – ৩–২) মিটার = ৬৯ মিটার। এবং পাড়বাদে শুধু পুকুরের প্রস্থ (২৫ –৩–২) মিটার = ১৯ মিটার। শুধু পুকুরের দৈর্ঘ্য ৬৯ মিটার এবং শুধু পুকুরের প্রস্থ ১৯ মিটার। খ) দেয়া আছে, মাঠের দৈর্ঘ্য ২৭৫ মিটার, এবং প্রস্থ ২২৫ মিটার।  সম্পূর্ণ মাঠের ক্ষেত্রফল (২৭৫–২২৫) বর্গমিটার = ৬১৮৭৫ বর্গমিটার। আবার, পাড়সহ পুকুরের দৈর্ঘ্য ৭৫ মিটার, প্রস্থ ২৫ মিটার পাড়সহ পুকুরের ক্ষেত্রফল (৭৫–২৫) বর্গমিটার = ১৮৭৫ বর্গ মিটার।  পাড়সহ পুকুর বাদে মাঠের খালি অংশের ক্ষেত্রফল (৬১৮৭৫–১৮৭৫) বর্গমিটার = ৬০০০০ বর্গমিটার। এখন, ১ বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হয় ২.৫০ টাকা  ৬০০০০ ” ” ” ” (২.৫০ – ৬০০০০) টাকা = ১৫০০০০ টাকা। পাড়সহ পুকুর বাদে মাঠের খালি অংশে ঘাস লাগাতে ১৫০০০০ টাকা খরচ হবে। গ) মনে করি, পাড়সহ পুকুরটি মাঠের সীমানা হতে চারদিকে ‘x’ মিটার দূরে অবস্থান করছে। প্রশ্ন মতে, (x+৭৫+x) = ২৭৫ বা, ২ x + ৭৫ = ২৭৫ বা, ২ x = ২৭৫–৭৫ বা, ২ x = ২০০ বা, x = বা, x = ১০০ পাড়সহ পুকুরটি মাঠের সীমানা হতে চারদিকে ১০০ মিটার দূরে অবস্থান করছে। আবার, দেয়া আছে, পাড়সহ পুকুরের দৈর্ঘ্য ৭৫ মিটার, প্রস্থ ২৫ মিটার পাড়সহ পুকুরের ক্ষেত্রফল (৭৫–২৫) বর্গমিটার = ১৮৭৫ বর্গমিটার এখন, পাড়বাদে শুধু পুকুরের দৈর্ঘ্য ৬৯ মিটার এবং প্রস্থ ১৯ মিটার [ক হতে প্রাপ্ত]  পাড়বাদে পুকুরের ক্ষেত্রফল (৬৯–১৯) বর্গমিটার = ১৩১১ বর্গমিটার পুকুরের পাড়ের ক্ষেত্রফল ১৩১১ বর্গমিটার  পাড়সহ পুকুরটি মাঠের সীমানা হতে চারদিকে ১০০ মিটার দূরে অবস্থান করছে। এবং পুকুরের পাড়ের ক্ষেত্রফল ১৩১১ বর্গমিটার।