কোন কার্য সম্পাদনের সুনির্দিষ্ট নিয়মই হলো নীতি ।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃজনশীলের সৃষ্টি কর্ণারে তোমাদের স্বাগতম। নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা এর দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয়পত্রে ব্যবস্থাপনার ধারণা অধ্যায় পাঠদান শেষে শ্রেণিশিক্ষক উক্ত শ্রেণির সকল শিক্ষার্থীকে চারটি গ্রুপে ভাগে করে উক্ত অধ্যায় থেকে আলাদা আলাদা করে জ্ঞানমূলক প্রশ্ন বের করার পরামর্শ দেন। যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে উত্তরের চারটি ক্রমের সকল ক্রমের উত্তর শুরু হয় তাই জ্ঞানমূলক প্রশ্ন ভালোভাবে বুঝতে পারলে উদ্দীপকের সকল প্রশ্নের উত্তর সঠিক ভাবে লেখা অনেকটাই সম্ভব হবে। পাশাপাশি বহুনির্বাচনী প্রশ্নে জ্ঞান ও অনুধাবন প্রশ্নের উত্তর দেয়া সহজ হয়ে যাবে। তাদের এই কাজে সহযোগিতা করেন তাদের কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. কবির হোসেন (সুজন)।
সৃজনশীলের সৃষ্টি কর্নার
২১. কোনটিকে কেন্দ্র করে ব্যবস্থাপনার কাজ আবর্তিত হয় ?
উত্তর: উদ্দেশ্যকে কেন্দ্র করে ব্যবস্থাপনার কাজ আবর্তিত হয়।
২২. ব্যবস্থাপনার স্তর কয়টি ?
উত্তর: ব্যবস্থাপনার স্তর তিনটি।
২৩. ব্যবস্থাপনার তিনটি স্তর কি কি ?
উত্তর: উচ্চ পর্যায়ের, মধ্যম পর্যায়ের এবং নিম্ন পর্যায়ের স্তর।
২৪.কোম্পানি সচিব কোন স্তরের ব্যবস্থাপক ?
উত্তর: কোম্পানি সচিব উচ্চ স্তরের ব্যবস্থাপক।
২৫. শেয়ার হোল্ডার কোন স্তরের ব্যবস্থাপক ?
উত্তর : শেয়ার হোল্ডার উচ্চ স্তরের ব্যবস্থাপক।
২৬.উত্পাদন ব্যবস্থাপক কোন স্তরের ব্যবস্থাপক ?
উত্তর: উত্পাদন ব্যবস্থাপক মধ্যম স্তরের ব্যবস্থাপক।
২৭. নীতি, কৌশল ও সিদ্ধান্ত বাস্তবে রূপায়িত করেন কোন পর্যায়ের ব্যবস্থাপক ?
উত্তর: নীতি, কৌশল ও সিদ্ধান্ত বাস্তবে রুপায়িত করেন নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক।
২৮.প্রশাসনের কাজ কী ?
উত্তর: প্রশাসনের কাজ নীতি ও পরিকল্পনা তৈরী করা।
২৯.ব্যবস্থাপনা কার অধীনে পরিচালিত হয় ?
উত্তর: ব্যবস্থাপনা প্রশাসনের অধীনে পরিচালিত হয়।
৩০. কোনটিকে কলা ও বিজ্ঞান উভয়ই বলা যায় ?
উত্তর : ব্যবস্থাপনাকে কলা ও বিজ্ঞান উভয়ই বলা যায়।
৩১.কারিগরি দক্ষতা কী ?
উত্তর: ব্যবস্থাপনার প্রতিটি কাজ সম্পাদনে যে পদ্ধতি, কৌশল বা যন্ত্রপাতি ব্যবহৃত হয় তা সঠিক ভাবে ব্যবহার করতে পারা কারিগরি দক্ষতা হিসাবে গণ্য।
৩২. ব্যবস্থাপনাকে জ্ঞানের পৃথক শাখা হিসাবে কে তুলে ধরেছেন ?
উত্তর: ব্যবস্থাপনাকে জ্ঞানের পৃথক শাখা হিসাবে তুলে ধরেছেন হেনরি ফেওল।
৩৩. ব্যবস্থাপনার উন্নয়নের ইতিহাসে সবচেয়ে প্রাচীন সভ্যতা হিসেবে বিবেচিত হয় কোন সভ্যতা ?
উত্তর: ব্যবস্থাপনার উন্নয়নের ইতিহাসে সবচেয়ে প্রাচীন সভ্যতা হিসেবে বিবেচিত হয় মিশরীয় সভ্যতা।
৩৪.ব্যবস্থাপনা কার নিকট জবাবদিহী করতে হয় ?
উত্তর: ব্যবস্থাপনাকে প্রশাসনের নিকট জবাবদিহী করতে হয়।
৩৫. ব্যবস্থাপকদের কোন ধরনের শ্রমের প্রয়োজন পড়ে ?
উত্তর: ব্যবস্থাপকদের শারীরিক ও মানসিক শ্রমের প্রয়োজন পড়ে।
৩৬. প্রশাসনের কোন ধরনের শ্রমের প্রয়োজন পড়ে?
উত্তর: প্রশাসনের মানসিক শ্রমের প্রয়োজন পড়ে।
৩৭. প্রশাসন কার নিকট দায়ী থাকে ?
উত্তর : প্রশাসন পরিচালনা পর্ষদের নিকট দায়ী থাকে।
৩৮. নীতি কী ?
উত্তর: কোন কার্য সম্পাদনের সুনির্দিষ্ট নিয়মই হলো নীতি ।
৩৯.কার্য বিভাজন কী ?
উত্তর: প্রতিষ্ঠানের মোট কাজকে তাদের প্রকৃতি অনুযায়ী ছোট ছোট ভাগে ভাগ করাকে কার্য বিভাজন বলা হয়।
৪০. কোন নীতি কর্তৃত্বের প্রবাহ ও যোগাযোগের পথ নির্দেশ করে ?
উত্তর:জোড়া মই শিকল নীতি কর্তৃত্বের প্রবাহ ও যোগাযোগের পথ নির্দেশ করে।
