ওমেন লিডারশিপ সামিট

নারীর ক্ষমতায়ন বিষয়ে সম্মেলন

আপডেট : ০৮ জুন ২০১৪, ২০:৪৩
নারীর ক্ষমতায়ন বিষয়ে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার নারীদের নিয়ে দিনব্যাপী এক সম্মেলনের আয়োজন করে ওমেন হরলিক্স। নগরীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত ‘ওমেন্স হরলিক্স প্রেজেন্টনস ওমেন লিডারশিপ সামিট’ শীর্ষক এই সম্মেলনে তিনশ’ বিশিস্টজন অংশগ্রহণ করেন। শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার নারী-পুরুষের অংশগ্রহণে মুখরিত হয় এই সম্মেলন। আয়োজকরা জানান, নারীকে নেতৃত্ব গ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই সম্মেলন। চ্যালেঞ্জ মোকাবেলা, সুযোগ চিহ্নিতকরন, সহায়ক বা সমর্থনসূচক পদ্ধতির উন্নয়ন এবং নারী নেতৃত্ব বিকশিত ও টেকসই করার ইস্যু নিয়ে আলোচনা হয়। যার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় স্থানীয় ও আন্তর্জাতিক শিক্ষণ, উপলব্ধি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কর্মপরিকল্পনা গ্রহণ। নারীর অংশগ্রহণ ও সুযোগ নিশ্চিতকরণের নীতি প্রণয়ন ও অনুসরণ। নারীর ক্ষমতায়নে সহায়ক সামাজিক পরিবেশ গড়ে তোলা ওমেন লিডারশিপ নেটওয়ার্ক বা নেতৃস্থানীয় প্লাটফর্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানে চারটি উপস্থাপনা ও প্যানেল আলোচনার আয়োজন ছিল। যাতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, মিডিয়া ব্যক্তিত্ব সারা যাকের, এশিয়ান ইউনির্ভাসিটি ফর ওমেনের উপাচার্য ড. ফাহিমা আজিজ, পরিবেশবাদী আইনজীবী অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান, ফোবার্স ইন্ডিয়ান সম্পাদক নাজনিন কারমালি প্রমুখ। ছবি: রেজা