ঈদযাত্রায় সচেতন হোন

আপডেট : ২৭ মে ২০১৯, ২১:১৪

ঈদ উপলক্ষে বাস-ট্রেন-লঞ্চের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। প্রতিবছর নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে টিকেট বিক্রি হয়ে থাকে। ভালো গাড়ির নাম করে (বাসের ক্ষেত্রে) বেশি টাকা নিয়ে লক্করঝক্কর গাড়িতে উঠিয়ে দেওয়া হয়। এবং প্রতিবারই এমন নানা প্রতিবন্ধকতায় ঈদযাত্রায় দুর্ঘটনার মুখোমুখি হয়ে ঈদ আনন্দ শোকে পরিণত হয়। অথচ সবার সচেতনতাই পারে অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনা ও প্রতারণা প্রতিরোধ করতে। তাই নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য দিয়ে কখনোই টিকেট কিনবেন না। কাউন্টার ছাড়া টিকেট নেবেন না। গাড়ি (বাস) যাচাই-বাছাই করেই টিকেট কিনবেন। অসাধু চক্র যাতে ফায়দা লুটতে না পারে, সে বিষয়ে সোচ্চার হোন। আপনি-আমি সচেতন না হলে ওরা অনৈতিক কাজে উত্সাহিত হবে।

মোহাম্মদ অংকন

উত্তরা, ঢাকা