মে ধা বী মু খ

আপডেট : ০৮ জুন ২০১৪, ২১:৩৪
নাইমুর রহমান নাহিদ নাইমুর রহমান নাহিদ এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডের অধীনে সরকারি কলেজিয়েট স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মরহুম ইকবাল হোসেন দুলাল। সাজ্জাদ হোসেন পাপ্পু সাজ্জাদ হোসেন পাপ্পু এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের অধীনে বেরাইদ মুসলিম হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে শফিকুল ইসলাম শাফি ও রাজিয়া বেগমের ছেলে। নূরে আলম রানা নূরে আলম রানা এসএসসি পরীক্ষায় গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা ডা. নাজিমউদ্দিন ভুঁইয়া ও মাতা নিলুফা আক্তার। রানা ডাক্তার হতে চায়। আইরিন জামান ইমা আইরিন জামান ইমা দনিয়াস্থ একে স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মো. আসাদুজ্জামান রিপন ও মা শাহানা বেগম উভয়েই শিক্ষক। ইমা প্রকৌশলী হতে চায় মোঃ এনামুল হক মোঃ এনামুল হক নগুয়া আয়শা আহাদ দাখিল মাদ্রাসা থেকে সাধারণ বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা হোসাইন আহম্মদ শিক্ষক এবং মাতা আছমা আক্তার গৃহিণী। জয় বণিক জয় বণিক এসএসসি পরীক্ষায় হাতিয়া উপজেলাধীন এএম উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা নান্টু চন্দ্র বণিক ব্যবসায়ী এবং মা রিনা বণিক গৃহিণী। সে ডাক্তার হতে চায়।