সৌদি যে নারীরা রাস্তায় দৌড় অনুশীলন করছেন

আপডেট : ২৭ মে ২০১৯, ২১:৪৩

বিবিসি

জেদ্দা রানিং কমিউনিটির উদ্দেশ্য ছিল সৌদি প্রথাগত ধারাকে চ্যালেঞ্জ করে নারীদের ক্রীড়াঙ্গনে উপস্থিতির বিষয়টিকে জনপ্রিয় করা। দৌড়ানো শুরু করার পর আমার জীবনে ১৮০ ডিগ্রি পরিবর্তন হয়েছে। এমনটা বলছিলেন সৌদি তরুণী নোহা আহমেদ, যিনি গত কয়েক বছর ধরে একটি গ্রুপের সাথে নিয়মিত দৌড়ান। তাদের এই দৌড়ের অনুশীলনটা হয়ে থাকে রাস্তায়ই, যেটি সৌদি আরবের মত রক্ষণশীল একটি দেশে খুবই বিরল দৃশ্য। সৌদি আরবের জেদ্দা শহরে ২০১৩ সালে গঠন করা ‘জেদ্দা রানিং কমিউনিটি’। এর উদ্দেশ্য ছিল সৌদি প্রথাগত ধারাকে চ্যালেঞ্জ করে নারীদের ক্রীড়াঙ্গনে উপস্থিতির বিষয়টিকে জনপ্রিয় করা। সৌদি আরবে নারী ও পুরুষদের একসাথে অনুশীলনের সুযোগ করে দেওয়া প্রথম গ্রুপগুলোর একটি এই জেদ্দা রানিং কমিউনিটি।