ব্রাজিলের আমাজন রাজ্যের একটি কারাগারে কয়েদিদের মধ্যে দাঙ্গায় ১৫ জন নিহত হয়েছেন। রবিবার দাঙ্গার এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিবৃতিতে কারা-সচিব কর্নেল মারকোস ভিনিসুস আলমেইদা জানিয়েছেন, নিহতদের শ্বাসরোধ করে ও টুথব্রাশ দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। কারাগারের ভিজিটিং আওয়ারের সময় দাঙ্গা শুরু হয়। কাউকে জিম্মি করা হয়নি এবং সহিংসতা শুধু কয়েদিদের মধ্যেই সীমাবদ্ধ ছিল বলে আলমেইদা জানিয়েছেন। দাঙ্গার কারণ তদন্ত করে দেখা হবে বলে বিবৃতিতে বলা হয়েছে। এর আগে ২০১৭ সালে ব্রাজিলের এই কারাগারটিতে এক বিদ্রোহের ঘটনায় ৫৬ জন নিহত হয়েছিল।
