সুন্দরগঞ্জের মেয়রের বিরুদ্ধে দশ কাউন্সিলরের অভিযোগ

আপডেট : ০৮ জুন ২০১৪, ২২:২২
উপজেলার পৌর মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজুর বিরুদ্ধে ১০ কাউন্সিলর লিখিত অভিযোগ দায়ের করেছেন। পৌর মেয়র গত বছরের অক্টোবরে মাসিক সভা করার পর অদ্যাবধি কোনো সভা আহবান না করায় পৌরসভার সকল প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। এদিকে তিনি শুধু পৌরসভার কাউন্সিলরদের সম্মানি ভাতা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ সকল প্রকার বৈধ-অবৈধ ভাউচার কতিপয় পৌর কর্মচারীদের সহযোগিতায় অনুমোদনের মাধ্যমে উত্তোলন করে আসছেন। এ অবস্থা নিরসনে পৌরসভার ১০জন কাউন্সিলর জেলা প্রশাসকসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সম্প্রতি লিখিত অভিযোগ করেন।