জাতীয় প্রেসক্লাবে সদস্য বঞ্চিত গণমাধ্যম কর্মীদের অবস্থান কর্মসূচি

আপডেট : ০৮ জুন ২০১৪, ২২:৩৭
জাতীয় প্রেসক্লাব সদস্যপদ বঞ্চিত সাংবাদিক ফোরামের আহ্বানে আজ সোমবার জাতীয় প্রেসক্লাব চত্বরে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে। সদস্যপদের জন্য বাছাইকৃত সাংবাদিকসহ সকল গণমাধ্যম কর্মীকে উপস্থিত থেকে অবস্থান কর্মসূচিকে সফল করতে ফোরামের আহ্বায়ক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ আহ্বান জানিয়েছেন।-প্রেস বিজ্ঞপ্তি