প্রাইম ইউনিভার্সিটির সামার সেমিস্টার-২০১৪ এর নবীন বরণ

আপডেট : ০৮ জুন ২০১৪, ২২:৩৭
গত বৃহস্পতিবার প্রাইম ইউনিভার্সিটির সামার সেমিস্টার-২০১৪ এর ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রফুল্ল চন্দ্র সরকার। প্রধান অতিথি ছিলেন প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আশফাক ইউ. চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মীর শাহাবুদ্দিন মোঃ আশরাফ আলী, ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আরশাদ আলী। প্রাইম ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আরশাদ আলী নবাগত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে স্বাগত ভাষণ দেন এবং নবাগত ছাত্র-ছাত্রীদের নিজেদেরকে যথাযথভাবে প্রস্তুত করতে আহ্বান জানান।-প্রেস বিজ্ঞপ্তি