পূর্বাঞ্চলীয় রেলের মহাব্যস্থাপকসহ চারজনকে বদলি করা হয়েছে। গত শুক্রবার নতুন মহাব্যবস্থাপক হিসাবে নিয়োগ দেয়া হয় মোজাম্মেল হককে। তিনি মকবুল আহম্মদের স্থলাভিষিক্ত হলেন। এছাড়া প্রধান প্রকৌশলী পদে নিয়োগ দেয়া হয়েছে আবদুল হাইকে। তিনি একেএম মাহবুব উল আলমের স্থলাভিষিক্ত হলেন। এছাড়া চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট (সিওপিএস) পদে মিহির কান্তির স্থলে মিয়া জাহান এবং প্রধান প্রকৌশলী (মেকানিক্যাল) পদে আবদুল মতিন চৌধুরীর স্থলে হারুনুর রশিদকে বদলি করা হয়েছে।
