বাংলাদেশ নৌবাহিনীর এ/২০১৪ ব্যাচের ৫৪৭ জন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ গতকাল রবিবার খুলনাস্থ তিতুমীর প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও মার্চপাস্টের সালাম গ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে নৌ সদরের পিএসওগণ, খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, খুলনা ও যশোর এলাকার পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং নবীন নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে নৌবাহিনী প্রধান খুলনা শিপইয়ার্ডে আধুনিক সুবিধা সম্বলিত ফেব্রিকেশন শেডের উদ্বোধন করেন।-আইএসপিআর
