আশিকুল আলম রকি
শিশুকবি আশিকুল আলম রকির ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে নিজ বাসভবন ‘রকি ম্যানশন’ টাঙ্গাইলের ইসলামবাগে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। তার লেখা ১১৩টি ছড়া-কবিতা দিয়ে প্রকাশিত হয়েছে ‘শিশুকবি সমগ্র’।
উম্মেদা খাতুন
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মো. জিয়াদুল হকের দাদী উম্মেদা খাতুনের ৮ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
