মো. আমিনুল হক
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা মো. আমিনুল হক (৭৭) গত শনিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। এলিফ্যান্ট রোডস্থ মসজিদে মুনাওয়ারায় আজ বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার বাদ মাগরিব এলিফ্যান্ট রোডস্থ বাসভবনে অনুষ্ঠিত হবে মরহুমের কুলখানি।
আমানউল্যাহ চৌধুরী
ময়মনসিংহ-১১ ভালুকা আসন থেকে ৩ বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমানউল্যাহ চৌধুরী (৭৮) চিকিত্সাধীন অবস্থায় গত শনিবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। দীর্ঘদিন তিনি বুলবুল ললিতকলা একাডেমি অব ফাইন আর্টসের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি নৃত্যগুরু রাহিজা খানম ঝুনুর স্বামী।
সামছুন্নাহার বেগম
কুষ্টিয়ায় দৈনিক যুগান্তরের দৌলতপুর প্রতিনিধি জহির মাহমুদের মা সামছুন্নাহার বেগম (৫৫) লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিত্সার পর গত শনিবার উপজেলার মহিষকুণ্ডি রাজধানী মোড়স্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার মৃত্যুতে স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।
আব্দুর রহিম
আগারগাঁও নোয়াখালী জেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, টি অ্যান্ড টির সাবেক কর্মকর্তা ও নোয়াখালীর সেনবাগ থানার ৯ নং নবীপুর ইউনিয়নের শ্রপদ্দী গ্রামের সমাজ সেবক আব্দুর রহিম (৭০) বার্ধক্যজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
শাহানা খায়ের
ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ও নবীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহানা খায়ের (৫০) হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল পৌর এলাকার মেড্ডার বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্বামী ও ২ ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ স্থানীয় বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন।
