মার্কেন্টাইল ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত ‘প্রোফাইলিং কাস্টমারস: কেওয়াইসি, টিপি এন্ড রিস্ক গ্রেডিং টু প্রিভেন্ট ব্যাংক ফ্রম ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিজ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন চট্টগ্রাম অঞ্চলের প্রধান ও এসভিপি মো. জসিম উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক এবং আগ্রাবাদ শাখা প্রধান মো. মেস্বাহ উদ্দিন উপস্থিত ছিলেন
০০০
জিয়ন বাংলাদেশের প্রধান নির্বাহী রুবায়েত খান এবং পেপারফ্লাইয়ের বিপণন বিভাগের প্রধান রাহাত আহমেদ সম্প্রতি এক চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় দেশের প্রত্যন্ত অঞ্চলের বিপণিতে পেপারফ্লাইয়ের বিস্তৃত বিপণন কাঠামোর মাধ্যমে জীবনরক্ষাকারী ওষুধ পৌঁছে যাবে
০০০০
বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লি. (বিডি ফাইন্যান্স)-এর ২০তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান মানোয়ার হোসেন সভায় সভাপতিত্ব করেন। সভায় ২০১৮ সালের জন্য শেয়ার হোল্ডারদের জন্য ১০% স্টক ডিভিডেন্ট অনুমোদন করেছেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদসহ অন্য পরিচালকরা সভায় উপস্থিত ছিলেন
০০০
জনতা ব্যাংক স্টাফ কলেজ আয়োজিত ‘জনসচেতনতা বৃদ্ধিকল্পে আসল ব্যাংক নোট চেনার উপায়’ শীর্ষক এক সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডিএমডি মো. জিকরুল হক সেমিনারে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের ডিজিএম মো. হযরত আলী। স্টাফ কলেজের অধ্যক্ষ (জিএম) মো. কাজী গোলাম মোস্তফা এতে সভাপতিত্ব করেন
