ফেনীতে ছাত্রলীগ কর্মী খুন

আপডেট : ০৮ জুন ২০১৪, ২৩:০৬
গতকাল বেলা সাড়ে ১০টার দিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফেনী সদর থানার ফরহাদনগর ইউনিয়নের পূর্ব সুলতানপুর গ্রামের দীঘির পাড়ে ছাত্রলীগ কর্মী জিয়া আহাম্মদ তার প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন। ফেনী থানার অফিসার ইনচার্জ মাহবুব মোর্শেদ জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অলি মাঝির পুত্র ছাত্রলীগ নেতা জিয়া আহাম্মদ তার প্রতিপক্ষ ডেভিড, সাইফুল ও নূর ইসলামের হাতে খুন হন। ঘটনার পরপরই খুনীরা পালিয়ে যায়। পুলিশ তাদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।